parbattanews

লা/শ হয়ে ফিরলেন মাইলস্টোন শিক্ষার্থী রাজস্থলীর উক্য চিং মারমা

ঢাকার মাইলস্টোন স্কুলের ছাত্র রাঙামাটি জেলার রাজস্থলীর সন্তান উক্য চিং মারমা ২২ জুলাই রাত ২টায় চিকিৎসাধীন অবস্থায় ঢাকার জাতীয় বার্ণ ইনস্টিটিউট হাসপাতালে মৃত্যুবরণ করেন। তার পিতার নাম উসাইমং মারমা। তিনি রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া কলেজ পাড়ার বাসিন্দা ও বাঙ্গালহালিয়া উপজাতিয় আবাসিক উচ্চ বিদ্যালয়ের শিক্ষক।

সোমবার (২১ জুলাই) ঢাকার মাইলস্টোন স্কুল এন্ড কলেজ ভবনে বিমান বাহিনীর প্রশিক্ষণরত একটি যুদ্ধবিমান বিধ্বস্থ হয়ে বহু হতাহতের ঘটনা ঘটে। সেখানেই স্কুলে অবস্থান করছিলো রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলার তিন নং বাঙ্গালহালিয়া ইউনিয়নের কলেজ পাড়ার ছেলে উক্য চিং মারমা।

এই ঘটনায় তার শরীরের শতভাগ অংশ দগ্ধ হয়। এই মেধাবী সন্তানটি উচ্চ শিক্ষা অর্জনের জন্য পাহাড় থেকে শহরে গিয়ে লাশ হয়ে ফিরলেন। তার অকাল মৃত্যুতে পরিবার ও এলাকার সর্বস্তরের মানুষের মাঝে নেমে এসেছে শোকের ছায়া।

 বিষয়টি নিশ্চিত করেছেন উক্য চিং মারমার মাসি (খালা) নেলী মারমা। তিনি জানান, তার অবস্থা ভালো ছিলো না। ডাক্তারটা চেষ্টা করেছে।
রাঙামাটি রাজস্থলী উপজেলার বাঙালহালিয়ার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যার আদোমং মারমা জানান, আমি শুনেছি ছেলেটা রাতে মারা গেছে। ওরা গাড়িতে আসতেছে। আসার পর লাশ দাহ করা হবে। ছেলেটা আমার আত্মীয় হয়। খুবই মর্মান্তিক ঘটনা। আমরা সবাই শোকাহত।’

Exit mobile version