শূন্যরেখা থেকে লোকজন সরিয়ে নিল বিএসএফ

fec-image

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার মশালগাঁও সীমান্তে ঠেলে পাঠানোর চেষ্টা করা ১১ জনকে ভারতের ভেতরে সরিয়ে নিয়েছে বিএসএফ।

বিজিবি সূত্রে জানা যায়, গত শনিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে মশালগাঁও সীমান্তের কাছে ভারতীয় ভূখণ্ডে ৩ জন পুরুষ, ৪ জন নারী ও ৪ জন শিশুকে ঠেলে পাঠানোর চেষ্টা করে বিএসএফ।

সে সময় বিজিবি সদস্যরা তাদের বাধা দেন। এর পর থেকে ওই ১১ জন শূন্যরেখার ভারতীয় অংশে অবস্থান করছিলেন। এ ঘটনায় বিজিবি ও বিএসএফের মধ্যে দুই দফা পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়, তবে এরপরও কোনো সমঝোতা হয়নি। বিজিবি জানায়, রোববার রাত সাড়ে তিনটার পর শূন্যরেখায় অবস্থান করা ওই ১১ জনকে সরিয়ে নিয়েছে বিএসএফ।

পঞ্চগড় সদর উপজেলার বড়বাড়ি-প্রধানপাড়া সীমান্তের শূন্যরোখা থেকে নারী, শিশুসহ ১০ জনকে সরিয়ে নিয়েছে বিএসএফ। বিজিবি জানিয়েছে, রোববার দিবাগত রাত ২টা ৪০ মিনিটে সীমান্তের নিরাপত্তা বাতি বন্ধ করে ওই ১০ জনকে নিজেদের ভূখণ্ডের দিকে সরিয়ে নেয় বিএসএফ।

এর আগে গত শুক্রবার ভোরে ওই ১০ জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করে বিএসএফ। তবে বিজিবির কঠোর অবস্থানের কারণে তাঁরা বাংলাদেশে প্রবেশ করতে পারেননি। এর পর থেকে তাঁরা শূন্যরেখার তাঁরা অবস্থান করছিলেন। শুক্রবার ভোর ৫টা থেকে রোববার রাত ২টা ৪০ মিনিট পর্যন্ত ৬৯ ঘণ্টার বেশি সময় চরম দুর্ভোগ ছিলেন তাঁরা। তাঁদের মধ্যে পাঁচজন পুরুষ, দুজন নারী ও তিনটি শিশু।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: পুশইন, বিএসএফ, বিজিবি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন