parbattanews

শোকের ব্যানারে ছেয়ে গেছে পুরো খাগড়াছড়ি শহর

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকাবহ পরিবেশ পার্বত্য জেলা খাগড়াছড়িতে। বুধবার ভোর ৬ টা থেকে বন্ধ রয়েছে দোকান পাট ও ব্যবসা প্রতিষ্ঠান। বাজার বয়বসায়ী সমবায় সমিতির উদ্যোগে বন্ধ দোকান পাটে কালো পতাকা উত্তোলনের পাশাপাশি কালো ব্যাজ ধারণ করেছে ব্যবসায়ীরা।

এছাড়া খালেদা জিয়ার মৃত্যুতে শোকের ব্যানারে ছেয়ে গেছে জেলা শহর। শহরের পৌরসভা সংলগ্ন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভাস্কর্য চত্ত্বর, শাপলা চত্বরসহ বিভিন্ন সড়ক, অলিগলিতে ঝুলছে শোকের ব্যানার।বিএনপি ও অঙ্গ সংগঠন ছাড়াও বিভিন্ন ব্যবসায়ী সমিতি, পরিবহন, হোটেল মালিক-শ্রমিকসহ নানা সংগঠন খালেদা মৃত্যুতে শোক জানিয়ে ব্যানার টাঙিয়েছে।

বেগম জিয়ার মৃত্যুতে পালিত রাষ্ট্রিয় ভাবে পালিত হচ্ছে ৩ দিনের শোক। জেলার সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠানে জাতীয় পতাক উত্তোলন ও অর্ধনমিত রাখা হয়েছে।

 

Exit mobile version