parbattanews

সমুদ্রতীরবর্তী অঞ্চলগুলোর প্রয়োজনীয় স্থানে টার্মিনাল নির্মাণের নির্দেশ প্রধানমন্ত্রীর

বাংলাদেশের বিভিন্ন সমুদ্র তীরবর্তী এলাকাসমূহে জেটি নির্মাণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এজন্য সম্ভাব্যতা যাচাই করার জন্যও নির্দেশ দিয়েছেন তিনি।

সোমবার (১১ ডিসেম্বর) মাহবুব হোসেন সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠকের সিদ্ধান্ত জানাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন। এর আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার এক বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভায় সভাপতিত্ব করেন।

তিনি বলেন, বলেন, নীতিমালা অনুযায়ী দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রীর নেতৃত্বে একটি কাউন্সিল গঠন করা হবে।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, দেশের পর্যটন ব্যবস্থাকে আরো জনপ্রিয় করে গড়ে তুলতে ‘সামুদ্রিক পর্যটন নীতিমালা, ২০২৩’র খসড়ার অনুমোদন দেওয়া হয়েছে।

তিনি বলেন, পর্যটকদের আধুনিক সুযোগ-সুবিধা দেওয়া, পর্যটন খাতে বেসরকারী বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে ও ট্যুর অপারেটরদের প্রয়োজনীয় সহায়তা দেওয়ার লক্ষে এই নীতিমালা করা হচ্ছে।

তিনি আরো বলেন, সমুদ্র পথে কেউ হজ করতে চাইলে তাকে প্রয়োজনীয় সহায়তা করতেও এই নীতিমালা কাজ করবে।

Exit mobile version