parbattanews

সহিংসতা বন্ধে বান কি মুনের আহ্বান

ডেস্ক নিউজ:

বাংলাদেশের সহিংসতা বন্ধে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন।  সোমবার জাতিসংঘ প্রচারিত এক বিবৃতিতে এই আহ্বান জানানো হয়।  

বিবৃতিতে বলা হয়, বাংলাদেশে রবি ও সোমবারের সহিংস ঘটনা মহাসচিবের পর্যবেক্ষণে রয়েছে। প্রাণহানির যে ঘটনা ঘটেছে তা অত্যন্ত দুঃখজনক। সব দলকে সহিংসতা বন্ধ করে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান জানানো হচ্ছে।

জাতিসংঘ জানায়, বিগত দুইদিনের বাংলাদেশে সংঘর্ষে কমপক্ষে ৩০জন নিহত এবং ৬০জন আহত হয়েছে।  

গার্মেন্টস ধসে ছয় শতাধিক নিহত হওয়ার কয়েকদিন পরই বাংলাদেশে এই সহিংসতার ঘটনা ঘটেছে বলে জাতিসংঘের বিবৃতিতে উল্লেখ করা হয়।  

Exit mobile version