parbattanews

সাজেকে আওয়ামীলীগের বর্ণাঢ্য বিজয় র‌্যালি 

সাজেক প্রতিনিধি:

মহান বিজয় দিবস উপলক্ষে রাঙ্গামাটি বাঘাইছড়ি উপজেলার সাজেকে বিশাল বিজয় র‌্যালি  করেছে আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠন। ১৬ ডিসম্বের সকাল ৮টায় বাঘাইহাটে স্থাপিত সাজেক আওয়ামীলীগ এর কার্যালয় থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে বাঘাইহাটের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এবং বাঘাইহাট উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনারে গিয়ে পুষ্পমাল্য অর্পন করেন পরে র‌্যালীটি আবার কার্যালয়ে এসে শেষ হয়।

এসময় বিজয় র‌্যালিতে উপস্থিত ছিলেন সাজেক আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জনাব সুজিৎ দে, সাংগঠনিক সম্পাদক রহমত উল্লাহ, যুবলীগের সভাপতি মোঃ আলী, সাধারণ সম্পাদক আবুবক্কর ছিদ্দিক ,ছাত্রলীগের সভাপতি শওকত আলী সাধারণ সম্পাদক মোঃ রুবেল, শ্রমিকলীগের সভাপতি আঃ ছবুর সাধারণ সম্পাদক মোঃ বেলাল হোসেন সহ আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠনের সকল নেতা কর্মী।

বিজয় র‌্যালি শেষে সংক্ষিপ্ত বক্তব্যে আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বলেন, সরকার একাত্তরের চেতনা লালন করে শহীদদের স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। শুধু তাই নয় মানবতাবিরোধী অপরাধে রাজাকার আলবদরদের বিচার ও শুরু হয়েছে এবং কয়েকটি রায় ও কার্যকর করা হয়েছে। স্বাধীন বাংলাদেশের স্বপ্ন পূরণে আমাদের সবাইকে একযোগে সঠিক পথে এগিয়ে যেতে হবে।

 

Exit mobile version