আবদুল্লাহ নয়ন, কক্সবাজার :
বিএনপি’র মুখপাত্র ও যগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমদের কক্সবাজারের পেকুয়ার গ্রামের বাড়ীতে তল্লাশী চালিয়েছে পুলিশ। শনিবার বেলা ১১ টার দিকে পেকুয়া থানার পুলিশ সালাহ উদ্দিন আহমদের পেকুয়ার সিকদার পাড়া গ্রামের বাড়ী, সাঈদ মঞ্জিলে তল্লাশী চালায়।
পেকুয়া থানার ওসি হাবিবুর রহমান জানান, উপরের নির্দেশে সালাহ উদ্দিন আহমদের বাড়ীতে এ তল্লাশী চালানো হয়। তবে সেখান থেকে কাউকে আটক কিংবা কোন কিছু পাওয়া যায়নি।