parbattanews

সামরিক অভিযান বন্ধ রাখতে ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি সংগৃহীত।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লেবাননে সামরিক অভিযান বন্ধ রাখতে ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় কার্যকর হওয়া যুদ্ধবিরতির সময় আর কোনো ধরনের হামলা গ্রহণযোগ্য নয়।

ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ স্যোসালে দেওয়া বার্তায় লেখেন, “আর একটাও বোমা নয়, যথেষ্ট হয়েছে।” তিনি স্পষ্টভাবে ইসরায়েলকে সতর্ক করে জানান, যুদ্ধবিরতির শর্ত ভঙ্গ করা হলে পরিস্থিতি আরও জটিল হতে পারে।

এই প্রেক্ষাপটে তিনি দাবি করেন, ইসরায়েল ও লেবাননের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি বাস্তবায়নে যুক্তরাষ্ট্রই প্রধান সমন্বয়কের ভূমিকা পালন করছে। ফলে পুরো প্রক্রিয়াটি ওয়াশিংটনের তত্ত্বাবধানে রয়েছে বলে তিনি ইঙ্গিত দেন।

এদিকে আন্তর্জাতিক সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে, ইরান ইস্যুতে আলোচনার অংশ হিসেবে একটি সম্ভাব্য অর্থনৈতিক প্রস্তাব নিয়ে আলোচনা চলছে। যেখানে ইরান তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম সীমিত করলে যুক্তরাষ্ট্র জব্দকৃত অর্থ ছাড়ের বিষয়টি বিবেচনা করতে পারে।

তবে ট্রাম্প স্পষ্ট করে বলেন, কোনো অবস্থাতেই সরাসরি অর্থ লেনদেন হবে না। তিনি আরও জানান, এই চুক্তি লেবাননের ওপর নির্ভরশীল নয়, বরং যুক্তরাষ্ট্র আলাদাভাবে লেবাননের সঙ্গে কাজ করবে।

এছাড়া তিনি হিজবুল্লাহর কার্যক্রম নিয়েও কঠোর অবস্থানের ইঙ্গিত দেন, বলেন সংগঠনটির কার্যক্রম “যথাযথভাবে মোকাবেলা” করা হবে।

বিশ্লেষকদের মতে, একদিকে যুদ্ধবিরতি বাস্তবায়নের চেষ্টা, অন্যদিকে কড়া রাজনৈতিক বার্তা—এই দ্বৈত অবস্থান মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।

Exit mobile version