parbattanews

সিএইচটি রেগুলেশন ১৯০০ বহাল রাখার দাবিতে পানছড়িতে প্রতিবাদ সমাবেশ

সিএইচটি রেগুলেশন ১৯০০ বহাল রাখার দাবিতে পার্বত্য জেলা খাগড়ছড়ির পানছড়িতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ মে) সকাল দশ’টা থেকে পানছড়ি বাজার প্রধান সড়কের পাশে পানছড়ি সচেতন নাগরিক সমাজ এ কর্মসূচি পালন করে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন, লীলা মোহন পাড়ার কার্বারী সুনয়ন চাকমা।

সমাজকর্মী রুমেল মারমার সঞ্চালিত সমাবেশে সভাপতিত্ব করেন ২৪১ নং লতিবান মৌজা প্রধান, পানছড়ি সচেতন নাগরিক কমিটির আহ্বায়ক ও ৪নং লতিবান ইউপির চেয়ারম্যান ভূমিধর রোয়াজা।

এ সময় আরো বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা ও পানছড়ি উপজেলার কার্বারী এসোসিয়েশনের সাধারণ সম্পাদক হেম রঞ্জন চাকমা, ২৪৩ নং চেংগী মৌজা প্রধান শান্তিময় চাকমা, ১ নং লোগাং ইউপি চেয়ারম্যান জয় কুমার চাকমা, ২ নং চেংগী ইউপি চেয়ারম্যান আনন্দ জয় চাকমা, ৩ নং পানছড়ি ইউপি চেয়ারম্যান উচিত মনি চাকমা ও ত্রিপুরা কল্যাণ সংসদের সাবেক সভাপতি মনীন্দ্র লাল ত্রিপুরা প্রমুখ।

Exit mobile version