সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবক নিহত

fec-image

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের রেজু আমতলী সীমান্ত এলাকায় মাইন বিস্ফোরণে এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন।

মঙ্গলবার (৯ জুন) সকাল আনুমানিক ৯টার দিকে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) অধীনস্থ রেজু আমতলী বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার-৪০ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিজিবি সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক শূন্য লাইন থেকে প্রায় আড়াই কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে মাস্টার শাহ আলমের আকাশমনি বাগান পরিষ্কার করতে যাওয়ার পথে মাইন বিস্ফোরণে আবদুল খালেক (৩০) গুরুতর আহত হন। পরে তার সঙ্গে থাকা ছোট ভাই তাকে উদ্ধার করে উখিয়ার কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত আবদুল খালেক উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-১-এর ব্লক-সি এলাকার বাসিন্দা। তিনি মোহাম্মদ আনু মিয়ার ছেলে।

ঘটনার পর সীমান্তবর্তী এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা জানান, সীমান্তসংলগ্ন এলাকায় পূর্বেও মাইন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ফলে জীবিকার তাগিদে সীমান্ত এলাকায় যাতায়াতকারী শ্রমিকদের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাটি খতিয়ে দেখছে বলে জানা গেছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: নাইক্ষ্যংছড়ি, বান্দরবানের
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন