গতরাত আনুমানিক ১টায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কলাবাগান থানার তেতুলতলা এলাকায় সেনাবাহিনীর নেতৃত্বে একটি যৌথ অভিযান পরিচালনা করে তালিকাভুক্ত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী ইয়ামিন সিদ্দিকী নিশাতকে গ্রেফতার করেছে বলে ১৪ জুলাই সোমবার বাংলাদেশ সেনাবাহিনী তাদের অফিসিয়াল ফেইসবুক পেইজে জানিয়েছে।
অভিযানে ১টি ৯ মিঃমিঃ পিস্তল, ১টি ম্যাগাজিন ও ২ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে একাধিক মামলা রয়েছে।
বাংলাদেশ সেনাবাহিনী সর্বসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর। যেকোন অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য নিকটস্থ সেনাক্যাম্প অথবা আইন-শৃঙ্খলা বাহিনীর নিকট প্রদান করতে সকলকে অনুরোধ জানানো হয়েছে।

