parbattanews

সেন্টমার্টিনে অবৈধ ট্রলার ও থাই জালসহ ১৯ জেলে আটক

সেন্টমার্টিন দ্বীপে কোস্ট গার্ড অভিযান চালিয়ে ১ টি অবৈধ আর্টিসনাল ট্রলিং বোট ও থাই জালসহ ১৯ জনকে আটক করা হয়েছে।

শনিবার (৮ নভেম্বর) বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার রাত ১০টায় কোস্ট গার্ড জাহাজ শ্যামল বাংলা কর্তৃক সেন্টমার্টিন ছেড়া দ্বীপের দক্ষিণ-পশ্চিম সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে ১ টি অবৈধ আর্টিসনাল ট্রলিং বোট জব্দ করে। পরে জব্দকৃত বোটে তল্লাশি করে প্রায় ১৫ হাজার টাকা মূল্যের ১২ শত মিটার থাই জালসহ ১৯ জন জেলেকে আটক করা হয়।

জব্দকৃত আর্টিসনাল ট্রলিং বোট, জাল ও আটককৃত জেলেদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

কোস্ট গার্ডের ওই কর্মকর্তা বলেন, মৎস্য সম্পদ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

Exit mobile version