parbattanews

সেন্টমার্টিনে ট্রলার ডুবি, নিহত ১ নিখোঁজ ১৪

কক্সবাজার প্রতিনিধি:

সেন্টমার্টিন থেকে ৩০ মাইল পশ্চিমে গভীর সাগরে একটি ফিশিং ট্রলার ডুবে গেছে। এর মধ্যে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে, নিখোঁজ রয়েছেন ১৪ মাঝি মাল্লা।

সোমবার (৪ ফেব্রুয়ারি) ভোররাতে সাগরে আকস্মিক ঝড় উঠলে ‘এফভি শাহ বদর-২’ নামে ট্রলারটি ডুবে যায়।

কোস্টগার্ড পূর্ব জোনের স্টাফ অফিসার (অপারেশন) লেফটেন্যান্ট কমান্ডার সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভোররাতে সাগরে আকস্মিক ঝড় উঠলে ট্রলারটি ডুবে যায়। ট্রলারটিতে ২০ জন মাঝিমাল্লার মধ্যে এ পর্যন্ত পাঁচজনকে জীবিত ও একজনের মরদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড। বাকি ১৪ জন নিখোঁজ রয়েছেন। কোস্টগার্ডের চারটি জাহাজ ও একাধিক ফিশিং ট্রলার উদ্ধার অভিযান চালাচ্ছে।

Exit mobile version