স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সাথে দেখা করতে গিয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যা ৬টা ১০ মিনিটে বঙ্গভবনে আসেন প্রধানমন্ত্রী। সঙ্গে ছিলেন তারেক রহমানের কন্যা জাইমা রহমান। রাষ্ট্রপতির সঙ্গে উপস্থিত ছিলেন তার সহধর্মিনী রেবেকা সুলতানা।
গত ১৭ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ ভবনের দক্ষিন প্লাজায় প্রধানমন্ত্রী হিসেবে রাষ্ট্রপতির কাছে শপথ নেন মি. রহমান।
তবে শপথগ্রহণের পর বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে প্রধানমন্ত্রীর এটিই প্রথম সৌজন্য সাক্ষাৎ।
