parbattanews

সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তির চিকিৎসার জন্য চেক হস্তান্তর

কক্সবাজারের উখিয়ায় পালংখালী ইউনিয়ন পরিষদের চিকিৎসা তহবিল থেকে ১০ হাজার টাকা অনুদানের চেক হস্তান্তর করেছেন চেয়ারম্যান এম. গফুর উদ্দিন চৌধুরী।

২৫ নভেম্বর (বুধবার) সন্ধ্যা ৬টায় পালংখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের অস্থায়ী কার্যালয়ে আহত ব্যক্তির স্ত্রী খুরশিদা বেগম এর হাতে চেকটি তুলে দেয়া হয়।

সূত্রে জানা গেছে, পালংখালী ইউনিয়ন পরিষদের ০১ ওয়ার্ডের পশ্চিম বালুখালীর বাসিন্দা মৃত মনজুর আহমদের পুত্র মুহাম্মদ সোলেমান (বাদশা) চট্টগ্রাম যাওয়ার পথে দোহাজারী এলাকায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে একটি পা হারিয়ে দীর্ঘদিন ধরে পঙ্গু অবস্থায় চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন আছে।

তার চিকিৎসার জন্য ইউনিয়ন পরিষদের তহবিল থেকে ১০ হাজার টাকার চেক প্রদান করা হয়।চেক বিতরণকালে সাবেক ইউপি সদস্য আবদুর রহিম রাজাসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Exit mobile version