করোনাভাইরাস (কোভিড-১৯) বিস্তার রোধে কোয়ারান্টাইনে থাকা ঘরবন্দী অসহায় ও গরিব মানুষদের সহায়তার উদ্দেশ্যে চাল বিতরণ করেছে সামাজিক সংগঠন “আলোকিত সমাজ থাইংখালী।”
পালংখালী ইউনিয়নের থাইংখালী এলাকার প্রত্যন্ত গ্রাম তাজনিমার খোলা, হাকিম পাড়া, আশার পাড়া, উত্তর রহমতের বিল, দক্ষিণ রহমতের বিল, ধামন খালী এবং গৌজুঘোনার ১০০ পরিবারকে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।
বিতরণকালে উপস্থিত ছিলেন উক্ত সংগঠনের উপদেষ্টা জনাব এডভোকেট মোঃ আব্দুল মালেক , ডাক্তার সরোয়ার আলম টিটু, মাস্টার মোঃ মুজিবুর হক এবং কার্যকরী কমিটির সভাপতি মামুনসহ অন্যান্য উপদেষ্টা ও কার্যকরী কমিটির সদস্য বৃন্দ।
