parbattanews

হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার দেখানো হলো মেনন-ইনুকে

জুলাই আন্দোলনে রাজধানীর বংশালে মো. মোখলেছিনকে হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু ও রাশেদ খান মেননকে গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (২২ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার তাদের গ্রেফতার দেখানোর আদেশ দেন।

এর আগে, মামলার তদন্ত কর্মকর্তা বংশাল থানার উপ-পরিদর্শক মো. আশরাফ হোসেন তাদের গ্রেফতার দেখানোর আবেদন করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ আবেদনের পক্ষে শুনানি করেন।

আসামিপক্ষের আইনজীবীরা এর বিরোধিতা করেন। শুনানি শেষে বিচারক তাদের এ মামলায় গ্রেফতার দেখানোর আদেশ দেন।

২০২৪ সালের ৫ আগস্ট মিছিলরত অবস্থায় চানখারপুল মোরের নাজিমউদ্দীন রোডে বাদী মো. মোখলেছিন গুলিবিদ্ধ হন। পরে তাকে রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা মিটফোর্ড হাসপাতালে নিয়ে যায়।

ওই ঘটনায় গত বছরের ১ জানুয়ারি বাদী হয়ে মোখলেছিন একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন।

Exit mobile version