parbattanews

হরতালের সমর্থনে রাঙামাটিতে জামায়াত-শিবিরের ঝটিকা মিছিল

Shibir-01-14.07.13
আলমগীর মানিক,রাঙামাটি:
মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামী বাংলাদেশের সাবেক আমির অধ্যাপক গোলাম আযমের বিরুদ্ধে রায় ঘোষণার প্রতিবাদে কেন্দ্র ঘোষিত সকাল-সন্ধ্যা হরতালের সমর্থনে ঝটিকা মিছিল করেছে জামায়াত শিবিরের নেতাকর্মীরা। রোববার রাত সাড়ে আট’টায় মিছিলটি শহরের প্রধান বাণিজ্যিক এলাকা বনরূপা বাজারে বিএম মার্কেট থেকে শুরু হয়ে কিছুদুর যাওয়ার পুলিশের ধাওয়া খেয়ে ছত্রভঙ্গ হয়ে যায়।

ঝটিকা মিছিলে নেতৃত্ব দেন, শিবিরের সাবেক জেলা সভাপতি ও পৌর জামায়াতের যুগ্ন সেক্রেটারী এডভোকেট হারূন, জেলা ছাত্র শিবিরের সভাপতি শহিদুল ইসলাম, শিবির নেতা আব্দুস সালাম, রহমত উল্লাহসহ জেলা
এসময় কেবা কাহারা অর্তকিতভাবে পাথর ছুড়ে ফরেষ্ট রোর্ডের মুখে রাস্তায় রক্ষিত একটি সিএনজি অটোরিক্সার (নং-রাঙামাটি-থ-১১-০০১৪৬) সামনের অংশের গ্লাস ভেঙ্গে পালিয়ে যায়।
এদিকে প্রশাসনের কড়া নজরদারি সত্ত্বেও শহরের প্রাণ কেন্দ্রে জামায়াত শিবিরের নেতাকর্মীদের হরতালের সমর্থনে মূর্হুমুহ শ্লোগানে আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো শহরে।

Exit mobile version