দুলাল হোসেন,খাগড়ছড়ি:
প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগে খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলার হাফছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও এক সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।
জেলা প্রশাসক মো. মাসুদ করিম জানান লোকাল গভার্মেন্ট সাপোর্ট (এলজিএস) প্রকল্পের এক লক্ষ টাকা আত্মসাতের অভিযোগে হাফছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উশেপ্রু মারমা এবং একই ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ডের সদস্য আইয়ুব আলীকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।
গত ১৭জুন স্থানীয় সরকার মন্ত্রনালয়ের উপসচিব কামরুন্নাহার স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এ বহিষ্কার করা হলেও খাগড়াছড়ি জেলা প্রশাসনে এচিঠি পৌঁছে গতকাল বুধবার।