parbattanews

হাসনাত আবদুল্লাহ নিজ এলাকায় ঈদের নামাজ আদায় করলেন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ কুমিল্লার দেবিদ্বারে নিজ গ্রামে ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন।

সোমবার (৩১ মার্চ) সকাল ৯টায় দেবিদ্বার উপজেলার গোপালনগর কেন্দ্রীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করেন তিনি। এ সময় আত্মীয়স্বজন, এলাকাবাসী, বন্ধুবান্ধব ও ভক্তদের সঙ্গে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন হাসনাত।

নামাজের আগে হাসনাত আবদুল্লাহ সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসন থেকে হাসনাত আবদুল্লাহর নির্বাচনে অংশ নেওয়ার কথা রয়েছে। হাসনাতকে এক নজর দেখার জন্য তার গ্রামের বাড়িতে ভিড় করছেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

নামাজ শেষে এলাকাবাসীকে নিয়ে গোপালনগর কেন্দ্রীয় কবরস্থান জিয়ারত ও মাদ্রাসার শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি। এদিকে দিনভর হাসনাত আবদুল্লাহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

Exit mobile version