রাঙামাটি রিজিয়নের কাপ্তাই উপজেলার ১০ আর ই ব্যাটালিয়নে আয়োজনে অসহয় দুস্থদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) সকাল থেকে দিনব্যাপী মগবান ইউনিয়নের বরাদম আর্মি পোস্টের দায়িত্নপূর্ণ দূর্গম এলাকা দুলুছড়ি, কুকুজ্যাছড়ি,কেরকাটাতে বসবাসকারী অসহায় দরিদ্র, গরীব জনসাধারণ ও শিশুদের মাঝে বিনামূল্যে স্বাস্থ্য সেবা প্রদান করা হয়। এছাড়া প্রয়োজনীয় ঔষধ বিতরণ করা হয়।
সেনাপ্রধানের দিক নির্দেশনায় এসময় ১০ আর ই ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মুহাম্মদ সোহেল, পিএসসি উপস্থিত ছিলেন।
অধিনায়ক বলেন, ভবিষ্যতে এরকম সুবিধা বঞ্চিত মানুষের জন্য চিকিৎসা সেবা অব্যাহত থাকবে।
চিকিৎসা সেবা প্রদান করেন ১০ আর ই ব্যাটালিয়নের মেডিকেল অফিসারগণ।
