parbattanews

১১ বিজিবির আর্থিক সহায়তায় বই ও শিক্ষা সামগ্রী পেল বাইশারী মডেল নুরানি একাডেমির শিক্ষার্থীরা

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী মডেল নুরানি একাডেমির শিক্ষার্থীরা ১১ বিজিবির আর্থিক সহায়তায় বই ও শিক্ষা সামগ্রী পেয়ে ওরা এখন খুশি।

রবিবার (১৭ জানুয়ারি) সকাল ১০টায় বাইশারী মডেল নুরানি একাডেমির মাঠে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে নাইক্ষ্যংছড়িস্থ ১১বিজিবির পক্ষ থেকে আর্থিক সহায়তায় পাওয়া অনুদান থেকে প্রায় শতাধিক অসহায় শিক্ষার্থীদের মাঝে বই ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

১১ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল আবদুল আজিজ বলেন বিজিবি সীমান্ত রক্ষার পাশাপাশি আর্তমানবতার সেবায়ও নিয়োজিত রয়েছে। অসহায় দরিদ্র ছাত্র ছাত্রীদের মাঝে শিক্ষা সামগ্রী, শীতার্ত মানুষের মাঝে শীতের কম্বল, রাস্তাঘাট নির্মাণ, চিকিৎসা সেবা, শীতের গরম কাপড়সহ নানা সামগ্রী বিতরণ ও প্রদান করে আসছে। আগামীতে ও এধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।

এসময় উপস্থিত ছিলেন মডেল নুরানি একাডেমির সভাপতি সাংবাদিক মো,আবদুর রশিদ, প্রবাসী ঐক্য পরিষদের উপদেষ্টা মোঃ ইলিয়াস, মোঃ আলম, মাওলানা মোঃ ইসমাইল, সমাজ সেবক নুরুল কবির, পিপিলিকা ফাউন্ডেশনের পরিচালক তানবিরুল ইসলাম, মাওলানা মোঃ আবদুল হামিদ প্রমুখ।

নুরানি একাডেমির সভাপতি সাংবাদিক আবদুড রলেন, ১১ বিজিবি বিগত ২৯২০ সালে ও অসহায় শিক্ষার্থীদের মাঝে বই ও শিক্ষা সামগ্রীর জন্য আর্থিক সহায়তা প্রদান করেছিলেন। তিনি মডেল নুরানি একাডেমির পক্ষ থেকে বিজিবির অধিনায়ক মহোদয়ের প্রতি আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Exit mobile version