parbattanews

২০ বিজিবি পুরস্কৃত করলেন পার্বত্যনিউজ পানছড়ি প্রতিনিধিকে

BGB PRIZE copyপার্বত্যনিউজ ডেস্ক:

পার্বত্যনিউজ এর খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলা প্রতিনিধি শাহজাহান কবির সাজুকে পুরস্কৃত করেছেন পানছড়ি উপজেলার ২০ বিজিবি লোগাং জোন। পানছড়ির বিভিন্ন তথ্যাদি যথাসময়ে সঠিকভাবে তুলে ধরে সাংবাদিকতায় বিশেষ অবদান রাখার জন্য তাকে এ পুরস্কারে ভূষিত করা হয়।

সোমবার সকাল দশ’টায় ২০ বিজিবি লোগাং জোন সদর দপ্তরে পুরস্কার হিসাবে একটি অত্যাধুনিক ডিজিটাল ক্যামেরা তার হাতে তুলে দেন ২০ বিজিবি অধিনায়ক লে: কর্নেল মো: আতিকুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন ২০ বিজিবি লোগাং জোনের সহকারী পরিচালক মো: ইদ্রিস হোসাইন।

 

উল্লেখ্য, পার্বত্য নিউজ পানছড়ি উপজেলা প্রতিনিধি এর আগেও তৃণমূল উন্নয়ন সংস্থা কর্তৃক রিপ্রেসমেন্ট ও ইনফরমেটিভ রির্পোটিং এর জন্য মনোনীত হয়ে রাঙামাটি থেকে পুরস্কার গ্রহণ করেছিলেন এবং তার পার্বত্যনিউজে প্রকাশিত রিপোর্টে বাংলাদেশের সেরা জয়িতা হিসাবে প্রধানমন্ত্রীর অফিস থেকে পুরস্কার গ্রহণ করেছেন পানছড়ির রোজিনা।

Exit mobile version