কক্সবাজার সীমান্ত উপজেলা উখিয়ায় দুই হাজার ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করেছে বিজিবির সদস্যরা।
আটক ব্যক্তির নাম নুর আহমদ। তিনি টেকনাফ সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক।
শনিবার (১২ জুলাই) সকালে ইমামের ডেইল অস্থায়ী বিজিবির চেকপোস্টে তল্লাশিকালে নুর আহমদের স্বীকারোক্তিতে তার পায়ুপথ থেকে দুই হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
ইয়াবাসহ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন।
এ ঘটনায় উখিয়া থানায় আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান বিজিবির ওই কর্মকর্তা।
