পানছড়ি উপজেলার ৩ নং পানছড়ি ইউনিয়ন আ’লীগের কাউন্সিল সম্পন্ন হয়েছে। বুধবার বিকাল ৩টা থেকে অনুষ্ঠিতব্য কাউন্সিলে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি রণ বিক্রম ত্রিপুরা।
এবারের কাউন্সিলে সভাপতি পদে দুইজন, সম্পাদক পদে দুই জন ও সাংগঠনিক সম্পাদক পদে তিন জন অংশ নেয়। এতে সভাপতি পদে ওবায়েদুল হক আবাদ, সম্পাদক পদে মনির হোসেন, সাংগঠনিক পদে মিজানুর রহমান ও মোবারক হোসেন সুমন নির্বাচিত হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মনির খান, সদস্য শুভ মঙ্গল চাকমা, খাগড়াছড়ি সদর আওয়ামী লীগের সম্পাদক চন্দন কুমার দেব, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো বাহার মিয়া, সম্পাদক জয়নাথ দেব সহ উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্ধরা।
