পর্যটন শহর কক্সবাজারে ৩ দিনের সফরে আসছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নতুন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন।
প্রশাসনের দায়িত্বশীল সূত্রে, আগামী ৩০ ও ৩১ জুলাই এবং পহেলা আগস্ট তিন দিন পরিবারের সদস্যদের নিয়ে রাষ্ট্রপতি কক্সবাজার সফরে আসবেন। কক্সবাজার আসার আগের দিন বান্দরবান পৌঁছাবেন রাষ্ট্রপতি। এর পরের দিন তিনি কক্সবাজার আসবেন।
তিন দিনের কক্সবাজার সফরকালে তিনি মেরিন ড্রাইভ সড়ক হয়ে টেকনাফ ভ্রমণ করবেন।
এ উপলক্ষে এখন থেকেই সক্রিয় হয়ে উঠেছে নিরাপত্তা বাহিনী ও বিভিন্ন গোয়েন্দা সংস্থা।
