parbattanews

৫০ বছর বয়সী নারীকে ৮ দিন আটকে রেখে ধর্ষণ

সিলেটের বিশ্বনাথে ৫০ বছর বয়সী এক নারীকে ৮ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগে নুর উদ্দিন (৫০) নামে বাড়িওয়ালাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১৭ জুলাই) ভুক্তভোগী নারী থানায় মামলা করলে পুলিশ নুর তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার নুর উদ্দিন পৌর শহরের পার্শ্ববর্তী জানাইয়া পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা। পৌর এলাকার একটি মহল্লায় কলোনি তৈরি করে ভাড়া দেন তিনি। সেখানেই ভাড়া থাকতেন ভুক্তভোগী নারী।

মামলার এজাহারে ভুক্তভোগী উল্লেখ করেন, গত ৩ জুলাই কাজের কথা বলে নিজ বাড়িতে নিয়ে যান নুর উদ্দিন। পরে ভয়ভীতি দেখিয়ে আট দিন আটকে রেখে ধর্ষণ করেন। এরপর গত ১০ জুলাই ওই নারী কৌশলে পালিয়ে যান। পরে স্থানীয় লোকজনের সহায়তায় তিনি চিকিৎসা নেন। কিছুটা সুস্থ হয়ে শুক্রবার বিশ্বনাথ থানায় গিয়ে ধর্ষণের মামলা করেন।

বিশ্বনাথ থানার পরিদর্শক (তদন্ত) মনোজ প্রভাকর রায় গণমাধ্যমকে বলেন, ভুক্তভোগী নারীকে চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় হওয়া মামলার আসামি নুর উদ্দিনকে গ্রেপ্তার করে জেলে পাঠানো হয়েছে।

Exit mobile version