থানচির দুর্গম এলাকার

৭টি ভোটকেন্দ্রে হেলিকপ্টারে পাঠানো হলো ব্যালট ও জনবল

fec-image

বান্দরবানের থানচি উপজেলার দুর্গম এলাকার ৭টি ভোটকেন্দ্রে হেলিকপ্টারযোগে ব্যালট পেপার, ব্যালট বক্স এবং নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাঠানো হয়েছে। রবিবার ৮ ফেব্রুয়ারি সকাল ১১টা বিজিবি হেলিপ্যাড থেকে এ সব পাঠনো হয়েছে।

ভোট কেন্দ্রগুলো মধ্যে বড় মদক বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়, ছোট মদক বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়, রেমাক্রী বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়, দলিয়ান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, জিন্না পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, চাইথোয়াইহ্লা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, তিন্দু মূখ বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়।

হেলিকপ্টারযোগে পাঠানো সময় বিজিবি ৩৮ ব্যাটালিয়ানের উপ-পরিচালক মো. জাকির হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোহাম্মদ আবদুল্লাহ-আল-ফয়সাল, থানার ওসি কানন সরকার, নির্বাচন কর্মকর্তা মো. পারভেজ প্রমূখ উপস্থিত ছিলেন।

নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, দুর্গম পাহাড়ি এলাকায় নিরাপদ ও সময়মতো ভোটগ্রহণ নিশ্চিত করতে এই বিশেষ ব্যবস্থার আয়োজন করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: থানচি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন