parbattanews

মহালছড়ি জোনের তত্ত্বাবধানে ত্রাণ সামগ্রী বিতরণ ও স্বাস্থ্যসেবা প্রদান

মহালছড়ি সেনা জোনের আওতাধীন পঙ্খীমুড়া, ধুমনীঘাট এলাকায় করোনাকালীন পরিস্থিতিতে দুস্থ ও হত দরিদ্রের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ ও মেডিকেল ক্যাম্পেইন করা হয়েছে।

করোনা মোকাবেলায় দেশব্যাপী সাধারণ মানুষের জন্য সেনাবাহিনীর মানবিক সহায়তা অব্যাহত রয়েছে। সাধারণ ও নিম্ন আয়ের মানুষের কষ্ট লাঘবের জন্য খাগড়াছড়ি সেনা রিজিয়নের আওতাধীন মহালছড়ি সেনা জোন বেশকিছু কর্মসূচি হাতে নেয় এবং বাস্তবায়ন করা হয়েছে।

শুক্রবার (১১ জুন) সকাল ১০টায় থেকে বেলা ১২টা পর্যন্ত মহালছড়ি জোনের তত্ত্বাবধানে পঙ্খীমুড়া, ধুমনীঘাট এলাকায় গোষ্ঠী, ধর্ম, বর্ণ নির্বিশেষে দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে খাদ্য সহায়তা এবং চিকিৎসা সহায়তা হিসেবে বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়। এছাড়াও মহালছড়ি জোন সাধারণ মানুষের কষ্ট লাঘবের জন্য পঙ্খীমুড়া, ধুমনীঘাট এলাকায় আগামীতে একটি কমিউনিটি ক্লিনিক স্থাপনের মাধ্যমে চিকিৎসা সেবা প্রদান করবে।

করোনায় উদ্ভুত পরিস্থিতি মোকাবেলায় সেনাসদস্যরা দেশব্যাপী সামাজিক সচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। দেশের করোনা পরিস্থিতি উন্নতি না হওয়া পর্যন্ত সেনাবাহিনীর এই মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

Exit mobile version