parbattanews

উখিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের গোলাগুলি, তিন রোহিঙ্গা গুলিবিদ্ধ

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় গুলি বর্ষণের ঘটনা ঘটেছে। এনিয়ে ক্যাম্পে চরম উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনায় ৩ জন গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা যায়।

গুলিবিদ্ধরা হলেন, ক্যাম্প-৪নং এর ডি-ব্লকের হেড মাঝি মো. হোছন(৫২), এক ক্যাম্পের মো. পেঠান (৪১) ও নূর হোছন (৩৬)। গুলিবিদ্ধ আহতদের মধ্যে হেড মাঝি মো. হোছনের অবস্থা আশঙ্কাজনক।

বৃহস্পতিবার (২১ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে উখিয়া ৪নং রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটেছে। গোলাগুলির বিষয়টি নিশ্চিত করেছেন ১৪ আমর্ড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আনোয়ার।

তিনি জানান, ৪নং ক্যাম্পে গোলাগুলির ঘটনার সংবাদ পেয়ে আমাদের একটি টিম ঘটনাস্থলে পৌঁছেছে। পরিস্থিতি এখন শান্ত রয়েছে।

 

Exit mobile version