parbattanews

বান্দরবানের ইসলামী শিক্ষা কেন্দ্রের কার্যকরি কমিটির কার্যক্রম স্থগিত ঘোষণা করেছেন হাইকোর্ট

স্টাফ রিপোর্টার, বান্দরবান :

বান্দরবানের ইসলামী শিক্ষা কেন্দ্রের কার্যকরি কমিটির কার্যক্রম স্থগিত ঘোষণা করেছেন হাইকোর্ট। প্রতিষ্ঠানটির পরিচালক হাফেজ মাওলানা হোসাইন মুহাম্মদ ইউনুচের দায়ের করা রিট পিটিশনের প্রেক্ষিতে সোমবার হাইর্কোটের বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাহাঙ্গীর হোসাইন এ আদেশ দেন।

প্রতিষ্ঠানটির পরিচালক হোসাইন মুহাম্মদ ইউনুচকে অপসারণ করে বান্দরবান জেলা প্রশাসককে প্রধান করে ১৮ সদস্য বিশিষ্ট কমিটির কার্যক্রম স্থগিত ঘোষণা করেছে হাইকোর্ট। পটিয়া জমিরিয়া মাদ্রাসার পরিচালক মাওলানা আব্দুল হালিম বোখারি ও মৌলভী মফজলকে নির্বাহী পরিচালক করা হয়েছিল।

প্রতিষ্ঠানটির পরিচালনার জন্য গঠিত মজলিসে আমেলা ও মজলিসে শুরাকে অবৈধ ঘোষণা করে হোসাইন মুহাম্মদ ইউনুসকে শিক্ষা কেন্দ্র পরিচালনায় কোন ধরণের হস্তক্ষেপ না করার জন্যও নির্দেশ দেয়া হয়েছে।

গত ২২ আগষ্ট শিক্ষা কেন্দ্রের পরিচলক ইউনুসের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নিতির অভিযোগে প্রাক্তন ছাত্র ও এলাকাবাসী ঘেরাও করলে প্রশাসনের হস্তক্ষেপে ২৭ আগষ্ট জেলা প্রশাসকের হল রুমে বৈঠকে সর্বসম্মতি ক্রমে বান্দরবান ইসলামী শিক্ষা কেন্দ্রের পরিচালক হোসাইন মুহাম্মদ ইউনুসকে অপসারণ করে বান্দরবান জেলা প্রশাসক তারেকুল ইসলামকে প্রধান করে ৮ সদস্যের মজলিসে আমেলা বা কার্যকরি কমিটি এবং চট্টগ্রাম দারুল মায়ারিফ এর পরিচালক মাওলানা সোলতান যাওক নদবীকে প্রধান করে ১৮ সদস্যের মজলিসে শুরা বা পরামর্শ সভা গঠন করা হয়েছিল।

মাওলানা হোসাইন মুহাম্মদ ইউনুচের পক্ষে হাইর্কোটে বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাহাঙ্গীর হোসাইনের বেঞ্চে ৮২৬০/২০১৪ ইং রিট পিটিশনের শুনানি করেন ব্যারিষ্টার মাহবুব উদ্দিন খোকন। এ সময় তাঁেক সহায়তা করেন ব্যারিষ্টার সানজিদ ছিদ্দিকী ও ব্যারিষ্টার নাঈমা জামান।

Exit mobile version