parbattanews

লংগদুতে গৃহবধুর আত্মহত্যা

পার্বত্যনিউজ ডেস্ক:

লংগদু উপজেলায় পরিবারের সদস্যদের সাথে মনোমালিন্যকে কেন্দ্র করে গলায় ফাঁস লাগিয়ে মরিয়ম আক্তার (১৮) নামে এক অন্ত:সত্ত্বা গৃহবধু আত্মহত্যা করেছে। মৃত মরিয়ম আক্তার গাঁথাছড়া গ্রামের আবু বক্করের স্ত্রী। সোমবার, বেলা সাড়ে এগারটায় উপজেলার গাঁথাছড়া গ্রামে এ ঘটনা ঘটেছে। এলাকাবাসীর সূত্রে জানাগেছে, দুই মাসের অন্ত:সত্ত্বা মরিয়ম আক্তার নিজের মা-বাবার অপচন্দের ছেলের সাথে বিয়ে দিতে বধ্যকরায় এনিয়ে শশুর বাড়ীতেও তার বনাবনি হচ্ছিলনা।

সোমবার সকালেও মরিয়ম শাশুরীর সাথে কটাকাটি হয়। এক পর্যায়ে অভিমান করে ঘরের ভিতর সিলিংয়ের সাথে দড়ি বেধে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। পরে আত্মীয় স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন। লংগদু থানার অফিসার ইনচার্জ আবুল কালাম চৌধুরী মরিয়ম বেগমের মৃত্যুর সত্যতা নিশ্চিত করে বলেন, ময়না তদন্তের জন্য মঙ্গলবার নিহতের লাশ জেলা মর্গে প্রেরণ করা হয়েছে। এব্যাপরে একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

Exit mobile version