parbattanews

খাগড়াছড়িতে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

Mohiladal-photo-01

নিজস্ব প্রতিনিধি:

শহীদ জিয়ার স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ, র‌্যালী, কেক কাটা, আলোচনা সভাসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে খাগড়াছড়িতে জেলা মহিলা দলের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার সকালে জেলা বিএনপির দলীয় অফিস কার্যালয় থেকে এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহীদ জিয়ার স্মৃতিস্বম্ভে গিয়ে পূস্পস্তবক অর্পণ করেন।

পরে শহরের কলাবাগানে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। খাগড়াছড়ি জেলা মহিলা দলের সভানেত্রী শাহানাজ বেগম রোজির সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভুইয়া। সভায় স্বৈরাচারী জুলুমবাজ সরকারকে হঠাতে মহিলা দলের প্রতিনিটি নেতাকর্মীকে ঐক্যবন্ধভাবে প্রস্তুতি এবং ঘরে ঘরে জনমত গড়ে তোলার আহ্বান জানানো হয়।

সভায় আরো বক্তব্য দেন, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রবীণ চন্দ্র চাকমা, কংচাইরী মাস্টার, যুগ্ম সাধারণ সম্পাদক মংসাথোয়াই চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মিল্লাত, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক কুহেলী দেওয়ান, সিনিয়র সহ-সভাপতি শাহেনা আক্তার, সহ-সভানেত্রী শাহিদা বেগম ও বিউটি বেগম।

Exit mobile version