বান্দরবানে থানচি উপজেলা সদরে পর্যটন তথ্যকেন্দ্র-এর পাশে সাংগু সেতুর নিচে অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১১ জুন) সকালে অর্ধগলিত মৃত দেহটি স্থানীয়রা দেখতে পান পরে থানচি থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ মৃতদেহটি উদ্ধার করেন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে সাংগু সেতুর নিচের থেকে বাতাসের দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। দুর্গন্ধ খুছতে গেলে সাংগু সেতু নিচে গিয়ে দেখি মৃতদেহ পড়ে আছে। ধারণা করছেন ৩-৪ দিন আগেই তিনি মারা গেচ্ছেন।
স্থানীয়দের সহযোগিতায় পুলিশ মৃতদেহটি শনাত্ত করতে সক্ষম হয়। মৃতদেহটি উপজেলা বলিপাড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডে ক্যচুপাড়া নিবাসী মরহুম মংহ্রা মারমা ও মাতা রেদাকসে মারমা-এর সন্তান চিংলুং মারমা ৪৬।
স্থানীয় এবং মৃত চিংলুং মারমা-এর পরিচিতজনরা বলেন, মৃত্যু ব্যক্তি একজন মানসিক ভারসাম্যহীন। থানচি বাজারে দীর্ঘ ৬-৭ বছর ধরে ছিলেন তিনি। এর আগের ও তিনি বলীপাড়াতে বিভিন্ন জায়গাতে ছিলেন। মানসিক ভারসাম্যহীন অবস্থায় ঘুরে বেড়াতেন।
থানচি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দিন মজুমদার বলেন, আমরা খবর পেয়ে অর্ধগলিত মৃতদেহ সনাক্ত করেছি । তিনি একজন মানসিক ভারসাম্যহীন ছিলেন এবং দীর্ঘ দিন ধরে সাংগু সেতুর নিচে অবস্থান করতেন। স্থানীয় চেয়ারম্যানের মাধ্যমে তার মাকে খবর দিয়েছি। তার মা রেদাকসে পৌছলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
