parbattanews

ভারতীয় খাসিয়াদের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

প্রতীকী ছবি।

সিলেটের কানাইঘাটের লোভাছড়া সীমান্তে জামাল উদ্দিন (৪৫) নামের এক বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে ভারতীয় খাসিয়ারা।

নিহত মৃত জামাল উদ্দিন কানাইঘাট উপজেলার কান্দলা বাংলাটিলা গ্রামের মৃত মকরম আলীর পুত্র। কাজের সন্ধানে শনিবার সকালে বাড়ি থেকে বেরিয়ে গেলেও তিনি বাড়ি ফিরেননি। পরে বিজিবির টহল দল বাংলাদেশের অভ্যন্তরে গুলিবিদ্ধ অবস্থায় তার মরদেহ দেখতে পায়।

শনিবার (২২ নভেম্বর) রাতে বাংলাদেশের অভ্যন্তরে ঘটনাটি ঘটে। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রবিবার (২৩ নভেম্বর) সকালে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

এসব তথ্য নিশ্চিত করেন কানাইঘাট থানার উপপুলিশ পরিদর্শক দূর্গা কুমার। তিনি জানান, শনিবার রাতে লোভাছড়া সীমান্তে এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে ভোর ৪টায় কানাইঘাট থানায় নিয়ে আসে।

উৎস : SylhetView 24.com

Exit mobile version