parbattanews

খাগড়াছড়ি প্রেসক্লাবের ক্লাব ডে এবং পুনর্মিলনী অনুষ্ঠান উদযাপন

kkkkkkk

খাগড়াছড়ি প্রতিনিধি :

দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে খাগড়াছড়ি প্রেসক্লাবের ক্লাব ডে এবং পুনর্মিলনী অনুষ্ঠান উদযাপন করা হয়েছে। রোববার সকাল থেকে জেলা পরিষদ পার্কে জেলায় কর্মরত শতাধিক সাংবাদিক পরিবার পরিজনদের নিয়ে বিভিন্ন ধরনের খেলাধুলা, চিত্রাঙ্কন এবং র‌্যাফেল ড্রয়ে মেতে ওঠেন।

ক্লাব ডে এবং পুনর্মিলনী অনুষ্ঠানে খাগড়াছড়ির সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী, খাগড়াছড়ি সেনা রিজিয়নের কমান্ডার স ম মাহববুল আলম, জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদ্জ্জুামান, পুলিশ সুপার শেখ মো. মিজানুর রহমান, , জেলার জ্যৈষ্ঠ সাংবাদিক তরুণ ভট্টাচার্য, স্থানীয় দৈনিক অরণ্য বার্তার সম্পাদক চৌধুরী আতাউর রহমান রানা, জেলা প্রেসক্লাবের সভাপতি জীতেন বড়ুয়া, সাধারণ সম্পাদক আবু দাউদ, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি নুরুল আযম, সাধারণ সম্পাদক কানন আচার্যসহ জেলা-উপজেলায় কর্মরত সাংবাদিক এবং সুশীল সমাজের নেতারা উপস্থিত ছিলেন।

মধ্যহ্নভোজ শেষে অতিথিদের অনুভূতি ব্যক্ত, বিভিন্ন রাউন্ডে বিজয়ীদের পুরস্কার বিতরণ এবং আমন্ত্রিত অতিথিদের স্মারক পুরস্কার প্রদান করা হয়।

Exit mobile version