parbattanews

রাঙামাটিতে মোনঘর উচ্চ বিদ্যালয় ভবনের যাত্রা শুরু

স্টাফ রিপোর্টার:

পার্বত্যাঞ্চলের ১০ ভাষাভাষি ১১টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান রাঙামাটির মোনঘর আবাসিক উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের যাত্রা শুরু হয়েছে। শনিবার সকালে মোনঘর উচ্চ বিদ্যালয় নতুন ভবন উদ্ধোধন করেন ডগলাস এ ক্যাম্পবেল ফাউন্ডেশনের সভাপতি ভেনা: মুজিন সুনিম।

এসময় রাঙামাটি জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো. আবু সাঈদ চৌধুরী, রাঙামাটি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান অরুন কান্তি চাকমা, ভান্তে শ্রীমৎ শ্রদ্ধালংকার মহাস্থবির, ঝিমিত ঝিমিত চাকমা প্রমূখ। অন্যদিকে মোনঘর ক্যাম্পাস এলাকায় এলইডি লাইট উদ্ধোধন ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করে বিদ্যালয় কতৃপক্ষ।

জানা গেছে, যুক্তরাষ্ট্র ভিত্তিক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান ডগলাস এ ক্যাম্পবেল ফাউন্ডেশনের অর্থায়নে ২ কোটি ১৫ লাখ টাকা ব্যায়ে তিন তলা বিশিষ্ট ভবন নির্মাণ করা হয়।

উল্লেখ্য, ১৯৭৪ সালে রাঙামাটি শহরের রাঙ্গাপানি এলাকায় পার্বত্য চট্টগ্রামের ১৩টি উপজাতি জনগোষ্ঠীর তৃণমূল পর্যায়ের অনাথ, অসহায়, ছিন্নমূল শিশুদের শিক্ষা ক্ষেত্রে এগিয়ে নিতে এ মোনঘর শিশু সদন প্রতিষ্ঠিত হয়।

Exit mobile version