parbattanews

কাপ্তাইয়ে বিদ্যালয়ের শিক্ষকের কাছে প্রাইভেট না পড়ায় শিক্ষার্থীকে মারধরের অভিযোগ

অভিযোগ

কাপ্তাই প্রতিনিধি:

কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র (বিউবো) বিদ্যালয়ের শিক্ষকের নিকট প্রাইভেট না পড়ার কারনে ৯ম শ্রেণির এক মেধাবী ছাত্রীকে ব্যাপক মারধরের লিখিত অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার অভিযুক্ত শিক্ষক এর বিচার ও শাস্তির দাবিতে ক্ষিপ্ত হয়ে উঠেছেন শিক্ষাথী, অভিভাবক ও সচেতন জনগণ।

অভিভাবকের অভিযোগ পত্রে জানা যায়, অভিযুক্ত সহকারী শিক্ষক কবির হোসেনের নিকট প্রাইভেট না পড়ার কারনে নবম শ্রেণির ছাত্রী সুমাইয়া ইয়াসমিন (ঐশি) কে ক্লাশ চলাকালিন সময়ে ক্ষিপ্ত হয়ে স্টিলের স্কেল দিয়ে বেদম প্রহার করে।

অভিযোগে বলা আরো হয়েছে, শিক্ষার্থীকে হরহামেশা ছোটখাট ভুলের কারনে প্রায় মানসিক ভাবে নির্যাতন ও হেয় প্রতিপন্নসহ পরীক্ষায় সময় দেখে নিবেন বলে হুমকি দিয়েছেন কবির হোসেন। উক্ত শিক্ষকের অনেক অনিয়মের বিরুদ্ধে এলাকার একাধিক অভিভাবক অভিযোগ করেন।

এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল উদ্দীন এর কাছে জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে পাবর্ত্যনিউজকে বলেন, ওই শিক্ষকের অনিয়মের কারনে তাঁর ৮টি ক্লাশ কেটে ২টি দেওয়া হযেছে। ৯ম শ্রেণির শিক্ষক থেকে তাকে ৮ম শ্রেণিত পড়ানোর দায়িত্ব দেওয়া হয়েছে। ওই শিক্ষকের শাস্তি হিসেবে বাকি দুটি ক্লাশও কেটে নেওয়া হবে বলে উল্রেখ করেন।

এদিকে বিউবো কাপ্তাই শাখার শ্রমিক লীগ সভাপতি ও অভিভাবক তাজুল ইসলাম সাধারণ সম্পাদক আব্দুল ওহাব এর নিকট জানতে চাইলে তাঁরা বলেন, শিক্ষক যে কাজটি করেছে তা অবশ্যই অন্যায় ক্ষমার অযোগ্য। এরকম মানসিকতা নিয়ে শিক্ষার্থীদের কোন শিক্ষক পাঠ দান করতে পাড়ে না।

অভিযুক্ত শিক্ষক এর সাথে কথা বললে তিনি তার এ ধরনের কাজ করা ঠিক হয়নি বলে মন্তব্য করেন।

ঐশির মা জোসনা বেগম ওই শিক্ষকের বদলি ও বিচার চেয়ে মঙ্গলবার কাপ্তাই বিউবো ব্যবস্থাপকের নিকট একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

Exit mobile version