বিজিবি দিবসে যামিনীপাড়ায় দুঃস্থদের মাঝে কম্বল বিতরণ

fec-image

বিজিবি দিবস উপলক্ষে দুঃস্থ শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে ২৩, বর্ডার গার্ড ব্যাটালিয়ন-বিজিবি। শুক্রবার (২০ ডিসেম্বর) সকালের দিকে যামিনীপাড়া জোন সদরে যামিনীপাড়া জোনের জোন অধিনায়ক লে. কর্নেল মো. মিজানুর রহমান কম্বল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।

সীমান্ত সুরক্ষার পাশাপাশি যামিনীপাড়া ২৩, বর্ডার গার্ড ব্যাটালিয়ন-বিজিবি পূর্বেও দু:স্থ ও শীতার্তদের পাশে ছিল। বরাবেরর মতো এ বছর বিজিবি দিবস উপলক্ষে আমরা এই শীতবস্ত্র বিতরণের উদ্যোগ নিয়েছি। এখানে যারা খুব দরিদ্র মানুষ তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। আগামীতেও দুঃস্থ মানুষের সুখে-দু:খে পাশে থাকারও আশ্বাস দেন জোন অধিনায়ক লে. কর্নেল মো. মিজানুর রহমান।

এ সময় ২৩, বর্ডার গার্ড ব্যাটালিয়ন-বিজিবির মেডিকেল অফিসার আ খ ম জাহিদুল ইসলাম শিমুল, সহকারি পরিচালক আনোয়ার হোসেন, তবলছড়ি পুলিশ ফাঁড়ির ওসি তদন্ত মোহাম্মদ আলী, বড়নাল ইউপি চেয়ারম্যান আলী আকবর, তবলছড়ি ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের ও তাইন্দং ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির প্রমূখ উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন