তিন পার্বত্য জেলায় ভূমিকম্প অনুভূত

ভূমিকম্প ১

পার্বত্যনিউজ ডেস্ক:

মঙ্গলবার ঢাকা-চট্টগ্রামসহ বিভিন্ন এলাকায় মৃদু ভূকম্পন অনুভব করা গেছে। এবং ঢাকা-চট্টগ্রাম ছাড়াও বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়িসহ আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। বিকেল ৩টা ৩৫ মিনিটে এই ভুমিকম্প হয়েছে বলে জানা যায়।

প্রায় ৪০ সেকেন্ড স্থায়ী এ ভূমিকম্পে বান্দরবানের বহুতল ভবনগুলো কেঁপে ওঠে। এসময় আতঙ্কিত লোকজন শহরের বিভিন্ন ভবন ও ঘরবাড়ি ছেড়ে খোলা মাঠ ও রাস্তায় নেমে আসে। এখন পর্যন্ত জেলার কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

 

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন