সিলেটে বিজিবি সদস্যের লাশ দাফন সম্পন্ন

fec-image

হার্টঅ্যাটাকে মারা যাওয়া সিলেটের সুনামগঞ্জ ২৮ বিজিবির সদস্য নায়েক মো. নাছির উদ্দীন এর জানাজা সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুন) বিকেল ৫ ঘটিকায় বাঘাইছড়ির ২৭ বিজিবি মারিশ্যা জোনের বিজিবি প্রতিনিধি দলের তত্ত্বাবধানে মুসলিম ব্লক মডেল মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে মুসলিম ব্লক বায়তুল আবরার কেন্দ্রীয় কবর স্থানে সমাহিত করা হয়েছে।

জানাজায় সুনামগঞ্জ ও মারিশ্যা বিজিবির উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল ও স্থানীয় হাজারো মানুষ উপস্থিত ছিলেন।

এর আগে মঙ্গলবার সিলেটের সুনামগঞ্জ ২৮ বিজিবিতে দায়িত্ব পালনরত অবস্থায় হার্টঅ্যাটাকে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পরলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচে) পাঠানো হয় পরে চিকিৎসকের পরামর্শে ওপেনহার্ট সার্জারি করা হয় নির্ধারিত সময়ের পরও জ্ঞান ফিরে না আসলে মৃত ঘোষণা করা হয়।

মৃত বিজিবি সদস্য নাছির উদ্দীন রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার কলেজ পাড়া গ্রামের মৃত মাতু মিঞার একমাত্র ছেলে। মৃত্যুকালে স্ত্রী ও দুই মেয়ে এবং এক ছেলে রেখে গেছেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন