কাপ্তাইয়ে ধর্মীয় স্থাপনায় নিরাপত্তা বৃদ্ধি করেছে ১০ আর ই ব্যাটালিয়ন


রাঙামাটি রিজিয়নের ১০ আর ই ব্যাটালিয়নের আওতাধীন বরাদম আর্মি পোস্ট ধর্মীয় নেতাদের সঙ্গে শৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ে বৈঠক করেছে।
শুক্রবার (১৬ আগস্ট) বিকালে ১০ আর ই ব্যাটালিয়ন বন ভান্তে স্মৃতি চৈত্য মন্দিরে সার্বিক আইনশৃঙ্খলা বিষয়ে পরিস্থতি স্বাভাবিক রাখার জন্য সেনাপ্রধানের দিক নির্দেশনা প্রদান করে।
১০ আর ই ব্যাটালিয়নের অধিনায়ক লে . কর্নেল মুহাম্মদ সোহেল পিএসসির সার্বিক তত্ত্বাবধানে অপ্স অফিসার ক্যাপ্টেন বখতিয়ার আহমেদ স্থানীয় মন্দির পরিচালনা কমিটির সাথে বৈঠক করেন।
এসময় বন ভান্তে স্মৃতি চৈত্য মন্দির কমিটির পরিচালনার দায়িত্বে নিয়োজিত সংকিচ্চ ভিক্ষু, শান্ত ভিক্ষু এবং বরাদম মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক অরুন জ্যোতি চাকমাসহ কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
ক্যাপ্টেন বখতিয়ার আহমেদ কমিটির উদ্দেশ্য বলেন, মন্দির কর্তৃপক্ষ যে কোন বিষয়ে সেনাবাহিনীর সহযোগিতা চাইবেন। আমরা সহযোগিতা দিতে প্রস্তুত আছি। তাছাড়া ১০ আর ই ব্যাটালিয়ন মন্দিরসহ সকল ধর্মীয় প্রতিষ্ঠানে নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর।

















