৫ আগস্ট ছাত্র-জনতার বিপ্লবের মধ্যদিয়ে ঐতিহাসিক পদচারণার সূচনা হয়েছে: লে. জে. মাইনুর রহমান

fec-image

চট্টগ্রাম ২৪ পদাতিক ডিভিশনের জিওসি সদ্য পদোন্নতি প্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান, সংঘাত পরিহার করে সম্প্রীতির পথে চলার জন্য সকালের প্রতি আহ্বান জালিয়ে বলেন- পার্বত্য অঞ্চলে সম্প্রতি অস্থিতিশীল পরিস্থিতি আমরা দেখেছি। তা আমরা মোকাবেলাও করছি।

দেশকে ভবিষ্যতে সুখী-সমৃদ্ধ ও উন্নত একটি বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে সকলকে এক যোগে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, ৫ আগস্ট ছাত্র-জনতার বিপ্লবের মধ্যদিয়ে যে ঐতিহাসিক পদচারণার সূচনা হয়েছে। জাতি আজ ক্রান্তিকাল অতিক্রম করছে।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপরে খাগড়াছড়ি ২০৩ ব্রিগেডের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধান অতিথির বক্তব্যে লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান এ আহ্বান জানান। এর আগে প্রধান অতিথি প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন। পরে প্রীতিভোজে অংশ নেন।

খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান ২০৩ ব্রিগেডের বিভিন্ন সময়ের কাজের ঐতিহাসিক অবদানের দিকগুলোও তুলে ধরেন।

অনুষ্ঠানে খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো: আমান হাসান, গুইমারা রিজিয়ন কমান্ডার, খাগড়াছড়ি বিজিবি সেক্টর কমান্ডার, জেলা প্রশাসক, পুলিশ সুপার, সামরিক-বেসামরিক কর্মকর্তাসহ বিভিন্ন রাজনীতিক-সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন