রাঙামাটির পর্যটন শিল্প সম্প্রসারণে প্রশিক্ষণ কর্মশালা

partan-1

চৌধুরী হারুনুর রশীদ, রাঙামাটি:

রাঙামাটিতে পর্যটন শিল্পের সম্প্রসারণের জন্য গতকাল শনিবার দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড। তার আগে দিন শুক্রবার জেলা প্রশাসকের কার্যালয়ে স্থানীয় সাংবাদিকদের নিয়ে সংবাদ সম্মেলন করেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ড।

সকাল ১০টায় রাঙামাটি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত  এ প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ মোস্তফা কামাল। এ সময় বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উপসচিব মোছাঃ কামার জাহান, পুলিশ সুপার আমেনা বেগম, বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের এনএইচটিটিআই অধ্যক্ষ এবিএম আশরাফুল হক, বিটিবির উপ-ব্যবস্থাপক জিয়াউল করিম ও পর্যটন বিচিত্রার সম্পাদক মহিউদ্দিন হেলাল উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক মোঃ মোস্তফা কামাল বলেন, বাংলাদেশের পার্বত্য এলাকা পর্যটন শিল্পের জন্য বিরাট সম্ভাবনাময় অঞ্চল। সম্ভাবনাময় এ শিল্পের বিকাশ ও সম্প্রসারণের মাধ্যমে স্থানীয় জনগোষ্ঠীর অর্থনৈতিক সমৃদ্ধি ও কর্মসংস্থানের সুযোগও ব্যাপক। এজন্য স্থানীয় উদ্যোক্তা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এগিয়ে আসার আহবান জানান তিনি।
বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উপসচিব মোছাঃ কামার জাহান জানান, বাংলাদেশের পর্যটন শিল্পের সার্বিক উন্নয়ন ও দেশে-বিদেশে এর প্রচার প্রসারের মাধ্যমে বাংলাদেশকে আন্তর্জাতিক পরিমন্ডলে একটি পর্যটন গন্তব্য হিসেবে প্রতিষ্ঠার উদ্দেশে জাতীয় পর্যটন সংস্থা বাংলাদেশ ট্যুরিজম বোর্ড (বিটিবি) দেশে ও বিদেশে বিভিন্ন পর্যটন কার্যক্রম পরিচালনা করছে। এবছর দেশের তিনটি পর্যটন আকর্ষণীয় এলাকা রাঙামাটি, বান্দরবান ও নওগাঁর পাহাড়পুরে এ কার্যক্রম পরিচালনা করা হবে।

পুলিশ সুপার আমেনা বেগম বলেন, রাঙামাটির পর্যটন শিল্প বিকাশ ও সম্প্রসারণের লক্ষে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব সহযোগিতা ও উদ্যোগ গ্রহণ করা হবে।

দিনব্যাপী সেমিনারে শেষ পর্যায়ে উম্মুক্ত আলোচনায় অংশগ্রহনকারী বক্তরা বলেন,
ভুমি সমস্যা নিরসন না হলে সহজে এখানে পযার্টন খাতে বিনিয়োগ করতে আসবে না। এবং  পরিকল্পিত উন্নয়ন ও নিরাপক্তা নিশ্চিত করলে পার্বত্য রাঙামাটিতে পর্যটন শিল্প বিকাশ ও সম্প্রসারণে জনগণের সচেতনা মুলক কার্যক্রম সার্থক হবে।

 

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন