গুলশাখালীতে দিনে-দুপুরে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সন্ত্রাসীদের ছিনতাই

রাঙ্গামাটির লংগদু উপজেলার গুলশাখালী ইউনিয়নে চৌমুহনী রাস্তার কাজ থেকে চাঁদা না পেয়ে, কাজের সাথে জড়িত লোকের মোবাইল ফোনসহ সাথে থাকা গুরুত্বপূর্ণ আসবাপত্র নিয়ে গেছে উপজাতীয় সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী। স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, এরা জেএসএস (সন্তু) গ্রুপের সন্ত্রাসী।

সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টার সময় গুলশাখালী ইউনিয়নের ৬নং চৌমুহনী থেকে যুবলক্ষীপাড়ার-মুর্শিদাবাদ চলমান রাস্তার কাজ করার সময় অস্ত্র নিয়ে স্থানীয়দের ভয়ভীতি দেখিয়ে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করছে জেএসএস সন্ত্রাসীরা।

এ বিষয়ে স্থানীয়রা বলছেন, সন্ত্রাসীরা প্রায় সময় অস্ত্র নিয়ে এভাবে বাঙ্গালীদের উপর অত্যাচার করে আসছে। নানা সময়ে মহড়া দিয়ে প্রশাসন আসার আগেই স্থান ত্যাগ করে। এনিয়ে আতঙ্কে আছে এলাকাবাসী।

গুলশাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম বলেন, ঘটানাটি আমি শুনেছি। আমি চট্টগ্রাম থাকায় বিস্তারিত জানা সম্ভব হয়নি।

ঠিকাদার বলেন, জেএসএস আমাদের নিকট মোটা অংকের চাঁদা দাবি করেছিল, আমরা টাকা দিতে অস্বীকৃতি জানালে আজ সন্ত্রাসীদের একটি দল অস্ত্রসহ এসে আমাদের ৬ জনের মোবাইল এবং সকলের নিকট থাকা টাকা-পয়সা ছিনতাই করেছে।

এ ঘটনার পর লংগদু উপজেলার পূর্ব পাড়ে বিজিবি ক্যাম্পের পাশাপাশি সেনাবাহিনীর সাবক্যাম্প বৃদ্ধির জন্য জোর দাবি জানিয়েছেন স্থানীয়রা। পূর্ব পাড়ের গুলশাখালী থেকে ভাসান্যদম ইউনিয়ন পর্যন্ত যেসকল পরিত্যক্ত ক্যাম্প রয়েছে প্রত্যেকটি ক্যাম্প পুনরায় স্থাপনের দাবি জানিয়েছেন ভুক্তভোগী জনগণ।

ঘটনাপ্রবাহ: জেএসএস, রাঙ্গামাটি, লংগদু
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন