যারা মেডিকেল কলেজ ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিরোধিতা করছে তারা দেশ ও জাতির শত্রু- পার্বত্য যুব ফ্রন্ট

IMG_8582

স্টাফ রিপোর্টার:

শুক্রবার সন্ধ্যায় মেডিকেল কলেজের কার্যক্রম স্থগিতের দাবিতে পাহাড়ি ছাত্র পরিষদের শনিবারের ডাকা অবরোধের প্রতিবাদে লাঠি মিছিল করে। শহরের বনরূপা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে কাঠালতলী ঘুরে হ্যাপীর মোড় হয়ে আবারো বনরূপা চত্বরে রাস্তা অবরোধ করে সমাবেশ করে। এসময় অধা ঘন্টাব্যাপী সড়কের দুপাশে যান চলাচল বন্ধ থাকে।

পাহাড়ি সংগঠনের সরকার বিরোধী এই কর্মসূচির প্রতিবাদে তাৎক্ষনিকভাবে রাঙ্গামাটি মেডিকেল কলেজ ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বাস্তবায়নে বিরোধীতাকারী ও কুচক্রিদের রুখে দাড়ানোর আহবান জানিয়ে রাঙ্গামাটি শহরে ঝটিকা মিছিল করেছে পার্বত্য যুব ফ্রন্ট। সন্ধ্যা সাড়ে ছয়টার সময় শহরের আলিফ মার্কেট চত্ত্বর থেকে শুরু হয়ে মিছিলটি শহরের কাঠাঁলতলী-বনরূপা-কোর্ট বিল্ডিং ঘুরে এসে বনরূপাস্থ পেট্টোল পাম্প এর সামনে প্রধান সড়কের উপর সমাবেশ করে।

পার্বত্য যুব ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোঃ শাহজাহানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য পার্বত্য যুব ফ্রন্টের কেন্দ্রীয় উপদেষ্ঠা কাজি মোঃ জালোয়া, রাঙ্গামাটি মেডিকেল কলেজ ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন সংগ্রাম পরিষদের সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন। এ সময় আরো উপস্থিত ছিলেন সংগ্রাম পরিষদের আহবায়ক জাহাঙ্গির আলম মুন্না, পার্বত্য যুব ফ্রন্ট নেতা এম.এ হান্নান, মাসুদ পারভেজ, আলমগীর হোসেন, শ্রমিক নেতা রাসেল আহম্মেদ।

সমাবেশে বক্তারা বলেন, যারা মেডিকেল কলেজ ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিরোধীতা করছে তারা দেশ ও জাতির শত্রু। তারা পার্বত্যবাসীর কল্যাণ চায় না। পার্বত্যবাসীর স্বার্থ-বিরোধী আর কোন প্রকার কর্মসূচী যারা দিবে তাদের বিরুদ্ধে কঠোরভাবে প্রতিরোধ গড়ে তোলা হবে বলে সমাবেশ থেকে ঘোষণা দেয়া হয়। মেডিকেল কলেজ স্থাপনের প্রতিবাদে শনিবার পিসিপির ডাকা অবরোধের সমালোচনা করে বক্তারা অবরোধ প্রতিহতের ঘোষণা দেয়া হয়।

এ সময় তারা শনিবার রাস্তায় অবস্থান নেয়ারও ঘোষণা দেন। বক্তারা আরো বলেন এ দুটি শিক্ষা প্রতিষ্ঠানের বিরোধী কার্যক্রম থেকে জেএসএসকে সরে আসার আহবান জানিয়ে বক্তারা হুঁশিয়ারী দিয়ে বলেন, অন্যথায় জেএসএসকে আর কোন প্রকার কর্মসূচী পালন করতে দেয়া হবে না।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন