সংসদে ৭ বিল পাস, ৩টিতে ‘নোট অব ডিসেন্ট’

fec-image

জাতীয় সংসদে সোমবার (৬ এপ্রিল) গুরুত্বপূর্ণ সাতটি বিল কণ্ঠভোটে পাস হয়েছে। এর মধ্যে গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশসহ একাধিক নির্বাচনসংক্রান্ত সংশোধনী বিল অন্তর্ভুক্ত রয়েছে।

পাস হওয়া বিলগুলোর মধ্যে রয়েছে নির্বাচন কমিশন সচিবালয় সংশোধন বিল, ভোটার তালিকা সংশোধন বিল, নির্বাচন কর্মকর্তা বিশেষ বিধান সংশোধন বিল, নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ সংশোধন বিল, জাতীয় সংসদ সচিবালয় অন্তর্বর্তী বিশেষ বিধান রহিতকরণ বিল এবং বাংলাদেশ ল অফিসার্স সংশোধন বিল।

এছাড়া সংসদে আরও তিনটি বিল উত্থাপন করা হয়েছে। এগুলো হলো জাতীয় মানবাধিকার কমিশন রহিতকরণ বিল, সুপ্রিম কোর্ট বিচারক নিয়োগ রহিতকরণ বিল এবং ভূমি ব্যবহার নিয়ন্ত্রণ ও কৃষিভূমি সুরক্ষা বিল-২০২৬।

উত্থাপিত এই তিনটি বিলে বিরোধী দল ‘নোট অব ডিসেন্ট’ প্রদান করেছে। ফলে এসব বিলের ওপর বিস্তারিত আলোচনা পরবর্তী অধিবেশনে অনুষ্ঠিত হবে।

সরকারদলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি জানিয়েছেন, বিরোধী দলের মতামত ও বিশ্লেষণের সুযোগ দেওয়ার জন্যই এসব বিল উত্থাপন করা হয়েছে। তিনি বলেন, আগামী অধিবেশনে এ বিষয়ে বিস্তারিত আলোচনা হবে।

এদিকে ভূমি ব্যবহার নিয়ন্ত্রণ ও কৃষিভূমি সুরক্ষা বিল-২০২৬ অধিকতর যাচাই-বাছাইয়ের জন্য একটি বিশেষ কমিটিতে পাঠানো হয়েছে।

সংসদে একাধিক গুরুত্বপূর্ণ বিল পাস এবং নতুন বিল উত্থাপনের মধ্য দিয়ে আইন প্রণয়নের কার্যক্রমে নতুন গতি এসেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন