সঠিক ব্যক্তির কাছে ফ্যামিলি কার্ডের সুবিধা পৌঁছে দেওয়া হবে : অর্থমন্ত্রী


অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সঠিক ব্যক্তির হাতে ফ্যামিলি কার্ডের সুবিধা পৌঁছে দিতে চায় সরকার। কার্ড বিতরণের সময় ভুলত্রুটিগুলো সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে।
সোমবার সচিবালয়ে ফ্যামিলি কার্ড নিয়ে গঠিত কমিটির বৈঠক শেষে তিনি এ কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, চলমান পাইলট প্রকল্পের আওতায় ৩৬ হাজারেরও বেশি মানুষকে ফ্যামিলি কার্ড দেওয়া হয়েছে। তবে তালিকা প্রণয়নে কেউ বাদ পড়েছে, আবার কেউ ভুলবশত অন্তর্ভুক্ত হয়েছে।
সরকার প্রকল্পটি আরও নির্ভুলভাবে পরিচালনা করতে চায় জানিয়ে তিনি বলেন, ফ্যামিলি কার্ডের জন্য যত বাজেট প্রয়োজন তত বাজেট দেওয়া হবে।
ঘটনাপ্রবাহ: অর্থমন্ত্রী
Facebook Comment
















