রাঙামাটিতে সন্তু লারমার বাসভবন সংলগ্ন এলাকায় আগুনে ১০ বসতঘর পুড়ে ছাই

Rangamati Agun Pic-29.08.13

আলমগীর মানিক, রাঙামাটি:
রাঙামাটি শহরের কল্যাণপুরস্থ সন্তু লারমার বাসভবন সংলগ্ন এলাকায় আকস্মিক লাগা আগুনে ১০ বসতঘর সম্পূর্ন পুড়েগেছে। বৃহস্পতিবার বেলা সোয়া এগারটায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় কেউ হতাহত না হলেও বসতঘরগুলো সম্পূর্ন ভস্মিভূত হয়েগেছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, স্থানীয় বাসিন্দা মঙ্গল প্রদীপ চাকমার মালিকানাধীন ভাড়াটিয়ার বাসার চুলা থেকে আগুনের সূত্রপাত হয়।

এসময় একটি ঘরে থাকা গ্যাসের তিনটি সিলিন্ডার একই সাথে বিস্ফোরিত হলে স্বল্প সময়ের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে পাশ্ববর্তী কয়েকটি ঘরে।
পরে ঘটনার আধাঘন্টা পরে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে এসে ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তা জানালেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে।

ক্ষতিগ্রস্তরা জানায়, সর্বনাশা এই আগুনে প্রায় বিশ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে তাদের। তবে রাঙামাটি ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ অগ্নিকান্ডের ঘটনায় সাত লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে।
এদিকে ঘটনার প্রায় সাথে সাথেই রাঙামাটির জেলা প্রশাসক মোস্তফা কামাল ও পৌর মেয়র সাইফুল ইসলাম ভট্টোর নেতৃত্বে প্রশাসনের একটি প্রতিনিধিদল ঘটনাস্থল পরিদর্শন করে তাৎক্ষণিভাবে ক্ষতিগ্রস্থদের মাঝে প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী বিতরণ করেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন