মহালছড়িতে পিসিপির কাউন্সিলকে কেন্দ্র করে পাহাড়ী-বাঙ্গালীদের মধ্যে সংঘর্ষ – আহত ১২

http://www.khagracharinews24.com/wp-content/uploads/2013/09/A-2.jpg

মুজিবুর রহমান ভুইয়া / জুয়েল দাশ :

খাগড়াছড়ির মহালছড়িতে চুক্তি বিরোধী ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) সমর্থিত পাহাড়ী ছাত্র পরিষদ -পিসিপির মহালছড়ি কলেজ শাখার ১ম বর্ষের কাউন্সিলকে কেন্দ্র করে পাহাড়ী-বাঙ্গালীদের ছাত্রদের মধ্যে প্রায় দুই ঘন্টা ব্যাপী ধাওয়া-পাল্টা ধাওয়াসহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত: ১২ জন আহত হয়েছে। আহতদের মহালছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতেদের নাম পরিচায় পাওয়া যায়নি।

জানা গেছে, আজ শনিবার মহালছড়ি কলেজে পাহাড়ী ছাত্র পরিষদ-পিসিপির ১ম বর্ষের পুর্ব নির্ধারিত কাউন্সিল হবার কথা ছিল। এ উপলক্ষে সকাল পৌনে দশটার দিকে পিসিপির কর্মীরা কলেজের শ্রেনী কার্যক্রম বন্ধ করে ছাত্র-ছাত্রীদের কাউন্সিল করার চেষ্ঠা করে। এ অবস্থায় বাঙ্গালী শিক্ষার্থীরা শ্রেনী কার্যক্রম শেষে কাউন্সিল করার পরামর্শ দিলে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষের সুতত্রপাত হয়।

সকাল পৌনে দশটা থেকে শুরু করে থেমে থেমে বেলা সাড়ে এগারটা পর্যন্ত সংঘর্ষ চলে। এসময় পাহাড়ী ছাত্র পরিষদের সমর্থকরা কলেজে ব্যাপক ভাঙচুর করে বলে প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে।

দুই ঘন্টা সংঘর্ষ শেষে সেনাবাহিনী মাঠে নেমে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। মহালছড়িতে এখনো থমথমে অবস্থা বিরাজ করছে। মহালছড়ি থানার অফিসার ইনচার্জ জোবায়েরুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

One Reply to “মহালছড়িতে পিসিপির কাউন্সিলকে কেন্দ্র করে পাহাড়ী-বাঙ্গালীদের মধ্যে সংঘর্ষ – আহত ১২”

  1. এ হামলার দায়ও কি বাঙ্গালীদের। যারা শিক্ষাপ্রতিষ্ঠানে সন্ত্রাসী কায়দায় ভাঙচুর করে তাদের কি আইনের আওতায় আনা হবে ? নাকি এখানেও বাঙ্গালীরাই পুলিশী মামলার শিকার হবে ? পাহাড়ী সন্ত্রাসীরা এভাবেই পাহাড়ে সমস্যা তৈরী করছে যা প্রশাসন দেখেনা।। প্রশাসনের কি এসব দেখা উচিত নয়?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন